খালেদার তত্ত্বাবধায়কবিরোধী বক্তব্য প্রচার করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করে যেসব বক্তব্য দিয়েছেন, সে-সংক্রান্ত সংবাদ বুলেটিন পাওয়া গেলে তা প্রচারের ব্যবস্থা করা হবে। আজ রোববার সংসদে নুরুল মজিদ হুমায়ূনের লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা বলেন। এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।নুরুল মজিদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ১৯৯৫ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো সংবাদ বুলেটিন বাংলাদেশ টেলিভিশনের আর্কাইভে সংরক্ষিত নেই। ওই সময়ের পত্রিকাগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। কোনো ডকুমেন্টস পাওয়া গেলে তা পরীক্ষা-নিরীক্ষা করে প্রচারের ব্যবস্থা করা হবে। বেনজীর আহমদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশের মোট ৬০টি পত্রিকা সাংবাদিক ও কর্মচারীদের সর্বশেষ ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা দিচ্ছে। ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করায় ছয়টি পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মোসলেম উদ্দিনের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, ১৯৯০ থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা এক হাজার ৬৯৯টি। এর মধ্যে ২০০৫ সালে সর্বোচ্চ ১০০টি চলচ্চিত্র মুক্তি পায়। এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ ফিল্ম সিটি শীর্ষক একটি প্রকল্প চলতি অর্থবছরে সংশোধিত উন্নয়ন প্রকল্পে (এডিপি) বরাদ্দহীনভাবে অন্তর্ভুক্ত করা আছে, যা আগামী অর্থবছরেও অন্তর্ভুক্ত থাকবে। বিদ্যুতে ভর্তুকি ৬ থেকে ৭ হাজার কোটি টাকাহোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, চলতি অর্থবছরে বিদ্যুত্ খাতে ভর্তুকির পরিমাণ ছয় থেকে সাত হাজার কোটি টাকা হতে পারে। এস এম আবদুল মান্নানের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দৈনিক গ্যাসের ঘাটতি আনুমানিক ৩১০ মিলিয়ন ঘনফুট।নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, বাংলাদেশ সচিবালয়ের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌর বিদ্যুত্ উত্পাদনের জন্য দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন। এডিবির অর্থায়নে ছয়টি সিটি করপোরেশনেও সোলার স্ট্রিট লাইট স্থাপন প্রকল্প বাস্তবায়নাধীন।ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গত তিন বছরে ৩৩৭টি সিএনজি ফিলিং স্টেশন স্থাপিত হয়েছে। এ পর্যন্ত দুই লাখ তিন হাজার ৫০০টি যানবাহন সিএনজিতে রূপান্তর করা হয়েছে।তারানা হালিমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ৩০টি জাহাজ রপ্তানি করেছে। এর মধ্যে আনন্দ শিপইয়ার্ড ১৮ এবং ওয়েস্টার্ন মেরিন ১২টি জাহাজ রপ্তানি করেছে। মন্ত্রী আরও বলেন, এই শিল্পকে গতিশীল করতে শিপ বিল্ডিং ও শিপ রিসাইক্লিং বোর্ড গঠন এবং জাহাজ নির্মাণশিল্পের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।