খালেদার নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের মহাপরিদর্শক বরাবর লেখা এক চিঠিতে খালেদা জিয়ার বাড়ির নিরাপত্তায় সব সময় ১২ জন এবং তাঁর চলাচলের সময় পুলিশের ১৬ জন সদস্য দেওয়ার জন্য বলেছে। গতকাল উপসচিব এ কে মফিজুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে বিরোধীদলীয় নেতার বাড়ির নিরাপত্তায় দুই পালায় ১২ জন করে ২৪ জন এবং চলাচলের সময় দুটি গাড়িতে পুলিশের আটজন করে ১৬ জন সদস্য নিয়োগ করতে বলা হয়েছে। বর্তমানে তাঁর বাসার নিরাপত্তায় ১৪ জন ও চলাচলের সময় পুলিশের ১৪ জন সদস্য নিয়োজিত রয়েছেন। নিজস্ব প্রতিবেদক