খালেদার নিরাপত্তা বাড়াতে হাসিনার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভায় তিনি এই নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। দেশের বর্তমান পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ আজ জরুরি সভায় বসে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে সকাল ১১টার দিকে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।বৈঠকে কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত আছেন। বিএনপি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলের জে্যষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইউএনবিকে বলেন, আমরা একে স্বাগত জানাই। সতি্যই যদি নিরাপত্তা বাড়ান হয় তাহলে সেটা খুব ভালো হবে ।