খালেদার নৈশভোজে পঙ্কজ শরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাড়িতে নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। গতকাল রোববার রাতে খালেদা জিয়ার আমন্ত্রণে তিনি তাঁর বাসায় যান। বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলো ডটকমকে জানান, বিরোধীদলীয় নেতা সম্প্রতি ভারত সফর করেছেন। ওই দেশের হাইকমিশনারকে তিনি বাসায় খাওয়ার দাওয়াত দিয়েছেন। এ সময় ভারত সফর নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয় বলে তিনি জানান।নৈশভোজে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।গত ২৮ অক্টোবর খালেদা জিয়া সাত দিনের সফরে ভারত যান এবং ৩ নভেম্বর দেশে ফেরেন। এর ২২ দিন পর পঙ্কজ শরণ তাঁর বাসায় গেলেন। রাত আটটার দিকে ভারতের হাইকমিশনার খালেদা জিয়ার গুলশানের বাড়িতে যান। সোয়া ১০টার দিকে তিনি বের হন।