খালেদার বক্তব্য কাণ্ডজ্ঞানহীন: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর সদস্যকে গুম করা নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি এ ধরনের ‘ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য’ দেওয়া বন্ধ করতেও খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।আজ মঙ্গলবার রাজধানীর ইডেন কলেজে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ কলেজ মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘অনেক হয়েছে। সংঘাত সৃষ্টির চেষ্টা করবেন না’। কোনো কথা থাকলে সংসদে গিয়ে তা বলার জন্যও তিনি বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরী, স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী, সাংসদ ফজিলাতুন্নেসা ইন্দিরা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।