খালেদার বক্তব্য খণ্ডিতভাবে এসেছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজামী ও মুজাহিদ প্রসঙ্গে খালেদা জিয়ার বক্তব্য সংবাদমাধ্যমগুলোতে খণ্ডিতভাবে এসেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াতের নেতারা যদি মানবতাবিরোধী অপরাধ করে থাকেন, এবং যদি তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণ থাকে, তাহলে নিশ্চয়ই তাঁদের বিচার হওয়া উচিত। বিএনপির নেতা মির্জা ফখরুল বলেন, পদ্মা সেতু নিয়ে সরকারের প্রেসনোট অস্পষ্ট। আওয়ামী লীগ যখন জামায়াতের সঙ্গে গাঁটছড়া বাঁধে, তখন মানুষ হতাশ হয় না। বিএনপি-জামায়াত এক হলেই সমালোচনা হয়। এর কারণ কী।’আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, উত্তরাঞ্চলে রোডমার্চের সফলতা দেখে সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে। তিনি বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রিবর্গ রাজনৈতিক ভারসাম্য হারিয়ে অরাজনৈতিক, অগণতান্ত্রিক বক্তব্য রাখছেন। সব রাজনৈতিক শিষ্টাচার বিসর্জন দিয়ে তিনি বিরোধী রাজনৈতিক নেতাদের আক্রমণ করে চলেছেন।বিএনপির নেতা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের বিরোধীদলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া সম্পর্কে বিভিন্ন সময়ে যে কটূক্তি করেছেন, তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি।’