খালেদার বাড়ি নিয়ে আদালতের রায়ে আ.লীগকে দোষ দিয়ে লাভ নেই: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, হাইকোর্ট খালেদা জিয়াকে ৩০ দিনের মধ্যে সেনানিবাসের বাড়ি ছাড়ার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন। তাই এ ব্যাপারে আওয়ামী লীগকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আজ শনিবার জয়পুরহাট পৌরসভার মিলনায়তনে জয়পুরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।হানিফ বলেন, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িটি নেওয়ার জন্য বিএনপি আদালতে গিয়েছিল এবং দলটির মহাসচিব প্রথমে ন্যায়বিচার পেয়েছেন বলেও মন্তব্য করেছিলেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে সরকার অনেক কিছু জানতে পারে। নিজে হলুদ সাংবাদিকতার শিকার হয়েছেন উল্লেখ করে হানিফ সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা পরিহার করারও আহ্বান জানান। অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা এবং স্থানীয় প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।