খালেদার বাড়ির মালামাল সরানো শেষ হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জিনিসপত্র নেওয়া দ্বিতীয় দিনেও শেষ হয়নি। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টি কাভার্ড ভ্যান এবং দুটি পিকআপে করে বেশ কিছু মালামাল সরিয়ে নেওয়া হয়। বাকি মালামাল আজ নেওয়া হবে। সূত্র জানায়, শুক্রবারের মতো গতকালও খালেদা জিয়ার পক্ষে তাঁর একান্তসচিব এ এস এম সালেহ আহমদ, ব্যক্তিগত কর্মকর্তা মাহবুব আল আমিন ডিউ, খালেদা জিয়ার দুই ভাই সাঈদ এস্কান্দার ও শামীম এস্কান্দারের স্ত্রী কয়েকজন কর্মচারী, ছয়টি কাভার্ড ভ্যান ও দুটি পিকআপ নিয়ে সেনানিবাসের বাড়িতে যান। সকাল সাড়ে ১০টা থেকে মালপত্র তোলা শুরু হয়। সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ চলে।ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তারা জানান, গতকালও মালপত্র সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়নি। আজ সকাল থেকে আবার কাজ শুরু হবে।