খালেদার ভাই সাইদ এস্কান্দার আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই সাইদ এস্কান্দার আর নেই। আজ রোববার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ... রাজিউন)। বাংলাদেশ সময় আজ রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।মৃত্যুকালে সাইদ এস্কান্দারের বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাংসদ রেহানা আক্তার প্রথম আলো ডটকমকে এ কথা জানান।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সাইদ এস্কান্দারের মরদেহ কবে ঢাকা আনা হবে, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফ্লাইট পাওয়ার ওপর তাঁর মরদেহ দেশে আনা হবে।সাইদ এস্কান্দার ফেনী জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি ফেনী-১ আসনের সাংসদ ছিলেন।