খালেদার রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় লক্ষ্য আজ রোববার রাত সাড়ে ১১ টার দিকে তিনটি গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ওই সময় কার্যালয়ে ছিলেন। চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা শাহিরুল কবির খান ও হুমায়ূন কবির প্রথম আলো ডটকমকে এ কথা জানান। তারা বলেন, ‘রাত সাড়ে ১১ টার দিকে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজনক যুবক কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তিনটি গুলি ছোড়ে। এতে কেউ আহত হয়নি।’ এদিকে এর আগে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ১৮ দলীয় জোটের এক বৈঠক হয়। বৈঠক শেষে হওয়ার পরই এ ঘটনা ঘটে।এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ রকম শব্দ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের একটু সময় দেন।’