খালেদার রিট প্রধান বিচারপতির কাছে পাঠানোর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দাখিল করা রিট আবেদনটি আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আদালতের প্রতি অনাস্থার কথা জানিয়ে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আবেদন করা হয়।আজ মঙ্গলবার সকাল ১০টা ৩৭ মিনিটে খালেদা জিয়ার আইনজীবী রফিকুল ইসলাম মিয়া ও মাহবুব উদ্দিন খোকন আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কাল বুধবার আবেদনটি শুনানির দিন নির্ধারণ করেন।এর আগে ১৩ এপ্রিল একই বেঞ্চ সেনানিবাসের বাড়ি নিয়ে করা রিট আবেদনটির ওপর চূড়ান্ত শুনানির জন্য আজ ৪ মে তারিখ নির্ধারণ করেছিলেন।মাহবুব উদ্দিন প্রথম আলোকে বলেন, মূল রিটটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার ও প্রধান বিচারপতির কাছে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। কারণ এ আদালতের প্রতি আবেদনকারীর (খালেদা জিয়া) বিশ্বাস নেই।