খালেদার রিটের শুনানি ৬ জুলাই পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিটের ওপর পরবর্তী শুনানি হবে আগামী ৬ জুলাই। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবারের শুনানি মুলতবি করে এই পরবর্তী দিন ধার্য করেন।এর আগে ৬ থেকে ৮ জুন পর্যন্ত তিন দিন রিটের শুনানিতে অংশ নিয়ে খালেদা জিয়ার আইনজীবী টি এইচ খান রিট ও সম্পূরক আবেদন পাঠ করেন। সরকারপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে জানান, আদালত ৬ জুলাই পর্যন্ত রিটের শুনানি মুলতবি করেছেন।সরকার গত বছরের গত ২৪ মে খালেদা জিয়াকে ওই বছরের ৩০ জুনের মধ্যে তাঁর সেনানিবাসের বাড়ির দখল সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট করলে আদালত নোটিশের কার্যক্রম স্থগিত করেন এবং কেন তা অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের ওপরই এখন শুনানি চলছে।