খালেদার লিভ টু আপিলের শুনানি ১০ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি হবে আগামী ১০ জানুয়ারি।খালেদা জিয়ার পক্ষে পুনরায় শুনানির দিন নির্ধারণে এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ওই দিন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাহবুবউদ্দিন খোকন ও আইনজীবী এম বদরুদ্দোজা মামলা পরিচালনা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে এম বদরুদ্দোজা প্রথম আলো ডটকমকে বলেন, শুনানির জন্য পুনরায় দিন ধার্য করার আবেদন জানানো হয়েছিল। চেম্বার বিচারপতি আগামী বছরের ১০ জানুয়ারি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন।এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর এ মামলা বাতিলের আবেদন খারিজ করে রায় দেন হাইকোর্ট।২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া, তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে রমনা থানায় এ মামলাটি করে দুদক। পরের বছর ৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন।