খালেদার সংবাদ সম্মেলনে বিদ্যুৎ-বিভ্রাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য দেওয়ার সময় একাধিকবার বিদ্যুৎ-বিভ্রাট ঘটে। প্রতিবারই তিনি কিছুক্ষণ বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। প্রথমবার বিদ্যুৎ চলে যাওয়ার পর তিনি উপস্থিত নেতা-কর্মীদের কার্যালয়ের নিজস্ব জেনারেটর চালু করার নির্দেশ দেন। জেনারেটর চালু করতে কিছুটা দেরি হওয়ায় খালেদা জিয়া একপর্যায়ে বিরক্তি প্রকাশ করে বলেন, ‘এটা তো আগেই করা উচিত ছিল। এরা দুষ্টামি করতে পারে, এটা তো জানা কথা।’সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এরপর আবার বক্তব্য দেওয়া শুরু করেন। এর একপর্যায়ে আবার বিদ্যুৎ চলে যায়। এ সময় বক্তব্য থামিয়ে খালেদা জিয়া বলেন, ‘দেখেছেন সরকারের চেহারা!’ প্রশ্নোত্তর-পর্বসহ খালেদা জিয়া প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন। এ সময় একাধিকবার বিদ্যুৎ চলে যায়।