খালেদার সঙ্গে দেখা করতে গেলেন ইলিয়াসের স্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তাঁর গুলশান কার্যালয়ে গেছেন। আজ শনিবার রাত ১০টার দিকে তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান।এর আগে আজ সন্ধ্যায় ইলিয়াস আলীকে উদ্ধারে র্যাব ও পুলিশের এক অভিযান শেষে তাহসীনা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন। যদিও ওই অভিযানে নিখোঁজ ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে নিয়ে এ অভিযান চালায় র্যাব ও পুলিশের দুটি দল।