খালেদার সঙ্গে দেখা করলেন মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম এ মান্নান বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেছেন। এসময় মান্নান খালেদার হাতে ফুলের তোড়া তুলে দেন।আজ রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, গাজীপুরের সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।