খালেদার সঙ্গে মজীনার সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ বুধবার রাতে সাক্ষাৎ করেছেন। তবে ড্যান মজীনা ও খালেদা জিয়ার মধ্যকার আলোচ্য বিষয় সম্পর্কে কিছু জানা যায়নি। এ ব্যাপারে কেউ কিছু জানাননি।গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ রাতে উভয়ের মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বিএনপির জনসংযোগ শাখার এক কর্মকর্তা প্রথম আলো ডটকমকে এ কথা জানান।এর আগে আজ সকালে সচিবালয়ে ড্যান মজীনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও সাক্ষাৎ করেন।