খালেদার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধদলীয় নেতা খালেদা জিয়া মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন, তাঁর দল সংসদে অদূর ভবিষ্যতে যথাযথ দায়িত্ব পালন করবে। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি আজ মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি নেতার গুলশান অফিসে সাক্ষাৎ করতে গেলে খালেদা জিয়া এ কথা বলেন।মার্কিন রাষ্ট্রদূত পরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে সরকার ও বিরোধী দল উভয়ই গঠনমূলক ভূমিকা পালন করুক, তাঁরা এটা আশা করেন। এক ঘণ্টার অধিক সময় সাক্ষাত্কালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট এবং আন্তর্জাতিক বিষয়সহ প্রেসিডেন্ট ওবামার ভারত সফর আলোচিত হয়। মরিয়ার্টি তাঁর সাম্প্রতিক ওয়াশিংটন সফর সম্পর্কে খালেদা জিয়াকে অবহিত করেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। —ইউএনবি