খালেদার সাদা টাকা সাদা করার ব্যাখ্যা চেয়েছে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কালো টাকা নয়, সাদা টাকাই সাদা করেছেন বলে বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, তার ব্যাখ্যা চেয়েছে আওয়ামী লীগ।আজ মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুুবুল আলম হানিফ এ ব্যাখ্যা দাবি করেন।মাহাবুুবুল আলম হানিফ অভিযোগ করেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়া এবং তাঁর দুই ছেলে যে পরিমাণ অর্থ লুটপাট করেছেন, তার সামান্যই কালো থেকে সাদা করা হয়েছে।খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল কোর্টে মামলা চলছে।