খাসিয়াদের বাড়িতে শুটিং করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক আশা টকিজ। লিখেছেন আশরাফুল চন্চল, পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এতে অভিনয় করছেন নাদিয়া। কথা হলো তাঁর সঙ্গে। ‘আশা টকিজ’ নাটকটির কাজ কোথায় করেছিলেন?কাপাশিয়ায়। কাজটা করেছিলাম বছর খানেক আগে। নাটকের গল্পটি কী রকম?ধারাবাহিকটির গল্প একটি পুরোনো সিনেমা হল নিয়ে। একসময় এই সিনেমা হলের রমরমা ব্যবসা ছিল। এখন তার কিছুই নেই। মালিক হলটি বন্ধ করে দিতে চায়। কিন্তু এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তা চায় না। আমরা যে সিনেমা হলে কাজ করেছি, এই হলটিও নাকি কয়েকবার বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। নাম মনোরম।এই সিনেমা হলে বসে কোনো ছবি দেখেছেন?না, সময় কোথায়? তবে মফস্বলের সিনেমা হলের তো অনেক গল্প শুনেছি। এবার কাছ থেকে দেখেছি। হলের ভেতরে, আশপাশে শুটিং করেছি। একেবারেই ছোট হল। হলজুড়েই পুরোনো একটা গন্ধ লেগে আছে।এখন কোন নাটকের কাজ করছেন?পাথরের কান্না। নাটকটি বৈশাখী টিভিতে সোম ও মঙ্গলবার প্রচারিত হচ্ছে। পরিচালক আল হাজেন। আমরা কাজ করছি জাফলংয়ে, বল্লা নদীর ধারে এক খাসিয়াপুঞ্জিতে। খাসিয়াদের বাড়িতেই শুটিং হচ্ছে। গল্পে অনেক আগে একটি খাসিয়া পরিবার আমাকে কুড়িয়ে পেয়েছিল। আমি এখন বড় হয়েছি। এখানকার মেয়েদের নাচ শেখাই। জায়গাটা কেমন লাগছে?সুন্দর একটা জায়গা। খুব কাছে ভারতের সীমান্ত। এখন তো এখানে প্রচণ্ড ঠান্ডা। রোববার রাত ১০টা পর্যন্ত শুটিং করেছি। এই খাসিয়াপুঞ্জিতে রাতটা অনেক সুন্দর মনে হয়েছে। সন্ধ্যার পর ভারত সীমান্তের ওপারের বাড়িগুলোতেও আলো জ্বলে উঠেছে। সবকিছু এত ভালো লাগছিল যে শুটিং করতে ইচ্ছে হচ্ছিল না।