খায়রুল কবির চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবিরকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।পল্টন থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আজ মঙ্গলবার এ আদেশ দেন।১৭ মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে মিছিল করার চেষ্টা করলে কবিরকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আগের একটি হরতালে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আজ (২২ মে) রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাঁকে কারাগারে পাঠানের নির্দেশ দেন আদালত।এর আগে আজ সকাল থেকে বেলা একটা পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেন বিএনপি-সমর্থক আইনজীবীরা। তাঁরা আদালত প্রাঙ্গণে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করেন। এ ছাড়া মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কার্যালয়ে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা।পরে সিএমএম কোর্টে বিক্ষোভ ও আদালত কক্ষে হইচই করেন বিএনপি-সমর্থক আইনজীবীরা। এ সময় তাঁরা বিচারকদের এজলাস থেকে নেমে যেতে বলেন। এ নিয়ে আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীদের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়।