খিলক্ষেত থেকে এলএমজির ১৫২টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত থেকে আজ রোববার ভোরে হালকা মেশিনগানের (এলএমজি) ১৫২টি গুলি উদ্ধার করেছে পুলিশ। খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুরের নেতৃত্বাধীন একটি টহল পুলিশ দল আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে বালু নদীর তীরবর্তী তালনা নামক এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করে।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানিয়েছেন, গুলিগুলো উদ্ধার করে খিলক্ষেত থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে কোনো মামলা না হলেও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।