খিলক্ষেত থেকে ১০০ গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত থানার জোয়ার সাহারায় পুলিশ বক্সের কাছ থেকে আজ বৃহস্পতিবার সকালে ১০০টি গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খিলক্ষেত থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।খিলক্ষেত থানার পুলিশ জানায়, সকাল ১০টার দিকে খবর পেয়ে ওই পুলিশ বক্সের কাছ থেকে প্যাকেট ভর্তি গুলি উদ্ধার করে পুলিশ। পরিত্যক্ত অবস্থায় দুটি কাগজের বাক্সে এসব গুলি রাখা ছিল। এ ঘটনায় তদন্ত চলছে।এ ব্যাপারে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে কয়েকটি প্যাকেটে ভর্তি গুলি উদ্ধার করা হয়েছে। এসব গুলি শটগানে ব্যবহূত হয়। এ ঘটনায় মামলা হয়েছে।