খিলক্ষেতে কয়েল কারখানায় আগুন, ৫ জনের মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলক্ষেত থানার সামনে নামাপাড়া এলাকায় মশার কয়েল কারখানায় আগুন লেগেছে। এখন পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (নিয়ন্ত্রণ) কাজী নজমুজ্জামান প্রথম আলোকে এসব কথা জানান।