খিলক্ষেতে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতের নামাপাড়ার একটি টিনশেড বাসা থেকে আজ বৃহস্পতিবার সকালে শান্তা (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে শান্তা আত্মহত্যা করেছেন।খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব মুন্সি শান্তার স্বামীর বরাত দিয়ে জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে স্বামী সাইদুল হকের সঙ্গে শান্তার পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে সাইদুল বাসা থেকে বের হয়ে গেলে শান্তা ঘরের দরজা বন্ধ করে দেন। আজ সকাল আটটার দিকে স্বামী ফিরে এসে শান্তাকে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় সাইদুল পুলিশে খবর দেয়।পুলিশ দরজা ভেঙে ঘরের সিলিংয়ের কাঠের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় শান্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।পুলিশ আরও জানায়, স্বামী ও স্ত্রী দুজনই খিলক্ষেতের করুণা নামের পোশাককারখানায় কাজ করতেন। শান্তার বাবার বাড়ি বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে। তবে শান্তার স্বামী পুলিশে খবর দেওয়ার পর থেকেই নিখোঁজ।