খিলক্ষেতে পোশাক-শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খিলক্ষেতে আজ শুক্রবার সকালে একটি পোশাক কারখানার শ্রমিক রহস্যজনকভাবে মারা গেছেন। নিহত শ্রমিকের নাম পাপ্পু (৩০)।গত তিন দিন ধরেই তিনি বাড়ি ফেরেননি। আজ সকালে কয়েকজন যুবক সারা শরীরে আঘাতের চিহ্নসহ মুমূর্ষু অবস্থায় তাঁকে খিলক্ষেতের নিজ বাসায় পৌঁছে দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।পাপ্পুর পরিবার সন্দেহ করছে, যাঁরা তাঁকে বাড়িতে পৌঁছে দিয়েছেন, তাঁরাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে ওই যুবকেরা জানিয়েছেন, তাঁরা পাপ্পুকে আহত অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দিয়েছেন। খিলক্ষেত থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে।