খিলক্ষেতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতের নামাপাড়ায় মশা তাড়ানোর স্প্রে ও কয়েলের গুদামে লাগা আগুনে দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হামিদের (২০) এবং দুপুর সোয়া দুইটার দিকে এনামুলের (২০) মৃত্যু হয়। বার্ন ইউনিট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।এ নিয়ে এই দুর্ঘটনায় ১০জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাইদুর রহমান (২০)। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে রাজধানীর খিলক্ষেতের নামাপাড়ায় গুডনাইট ব্র্যান্ডের মশা তাড়ানোর স্প্রে ও কয়েলের গুদামে আগুন লাগে। এতে ওই দিন ঘটনাস্থলেই পুড়ে মারা যান শ্রমিক আলমাস (২০), তোফাজ্জল (২৬), আমিনুল (২২), ইউসুফ (২৬) ও রাসেল (১৫)। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকাল ছয়টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান আনোয়ার হোসেন (২২)। গত রোববার সকালে জুয়েল (২৪) এবং রাতে ইকবাল (২৮) মারা যান।