খিলগাঁও উড়াল সেতুতে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও উড়াল সেতুর একটি অংশ সামান্য দেবে যাওয়ায় এর ওপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।সবুজবাগের সহকারী কমিশনার (ট্রাফিক) মুক্তা ধর প্রথম আলোকে জানান, মালিবাগ, সায়েদাবাদ ও শাহাজানপুর সড়কের সংযোগ স্থলে আধা ইঞ্চি দেবে যাওয়ার খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. বোরহান উদ্দিন বলেন, ‘উড়াল সেতুর একটি অংশে আধা ইঞ্চি দেবে গেছে বলে আমরা খবর পেয়েছি। তবে কোনো ফাটল নেই।’ ২০০৫ সালের ২৩ মার্চ সেতুটি উদ্বোধন করেন তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ সেতুটি নির্মাণ করে। এখন সেতুটি রক্ষণাবেক্ষণ করছে ঢাকা সিটি করপোরেশন।