খিলগাঁও উড়াল সেতুর নিচ থেকে কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও উড়াল সেতুর নিচ থেকে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল বলে পুলিশ জানিয়েছে।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে স্থানীয় লোকদের কাছে খবর পেয়ে পুলিশ উড়াল সেতুর কাছে যায়। এ সময় ওই কিশোরীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, শ্বাস রোধ করে হত্যার পর হত্যাকারীরা লাশটি ফেলে গেছে।কিশোরীর বয়স আনুমানিক ১৫ বছর হবে। তার পরনে ছিল লাল কামিজ ও কালো সালোয়ার।এ ব্যাপারে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।