খিলগাঁওয়ে ট্রেন-টেক্সিক্যাব সংঘর্ষ, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁও রেল গেটে আজ শনিবার সকালে ট্রেনের সঙ্গে টেক্সিক্যাবের সংঘর্ষে টেক্সির চালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর নাম জানা যায়নি।প্রত্যক্ষদর্শী ও জিআরপি থানা সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে টেক্সিক্যাবের সংঘর্ষ হয়। এ সময় টেক্সিক্যাবটি রেলক্রসিং পার হচ্ছিল। সংঘর্ষের পর টেক্সিটি ট্রেনের ইঞ্জিনের নিচে চলে যায়। এ অবস্থায় ট্রেনটি টেক্সিটিকে কিছুদূর টেনে নিয়ে গিয়ে থামে। পরে চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেলক্রসিংয়ের বার নামানো ছিল কি না এবং গেটম্যানের কোনো গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হবে। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।