খিলগাঁওয়ে প্রতারণাকালে একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদরদপ্তরে আজ মঙ্গলবার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার সময় একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোবারক হোসেন। তাঁর বাড়ি মানিকগঞ্জে। পরে তাঁকে খিলগাঁও থানায় সোপর্দ করা হয়। জানা গেছে, আজ দুপুরে মোবারক সংস্থাপন মন্ত্রণালয়ের গোপনীয় শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব পরিচয় দিয়ে আনসার ও ভিডিপির সদরদপ্তরে তদবির করতে যান। তাঁর কথাবার্তায় ওই কার্যালয়ের কর্মকর্তাদের সন্দেহ হলে তাঁরা তাঁকে চ্যালেঞ্জ করেন। পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন যে মোবারক ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করছেন। আনসার ও ভিডিপির কর্মকর্তারা তাঁকে খিলগাঁও থানায় সোপর্দ করেন।আনসার ও ভিডিপির সদরদপ্তর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।