খিলগাঁওয়ে বাস উল্টে নিহত ১
রাজধানীর খিলগঁাও উড়াল সেতুর ঢালে আজ বুধবার রাতে সোহাগ পরিবহনের একটি বাস উল্টে গিয়ে এক পথচারী নিহত এবং অন্তত ১০ জন আহত হন। নিহত যুবকের নাম মনির হোসেন। তিনি স্থানীয় একটি ছাপাখানার কর্মী।পুলিশ সূত্র জানায়, আজ রাত ১০টার দিকে খিলগঁাও উড়াল সেতুর দক্ষিণ দিকের ঢালে সোহাগ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় পথচারী মনির হোসেন (২৫) ও তঁার খালাতো ভাই কাজল (২২) ওই বাসের নিচে চাপা পড়েন। দুর্ঘটনায় আরও আট বাসযাত্রী আহত হন। এঁদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মনির হোসেন মারা যান। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা কাজল ও বাসযাত্রী শাহাজুলের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকে জানিয়েছেন।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা বাসটি পথে যাত্রী নামাতে নামাতে সায়েদাবাদে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন যাত্রী উদ্ধার শুরু করতে এগিয়ে আসে।