খিলগাঁওয়ে ৩২০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ফেনসিডিল ভর্তি ট্রাক ও ১১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ট্রাকটিতে তিন হাজার ২০০ বোতল ফেনসিডিল ছিল। ডিবির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা খিলগাঁও সি ব্লকের পল্লি মা সংসদের পূর্ব পাশে অভিযান চালান। সেখান থেকে ফেনসিডিল ভর্তি ট্রাকটি উদ্ধার করা হয়। ওই ট্রাকে ১১ জন মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।