খুদে গানরাজ এবার চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং ধানমন্ডি সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের পর চ্যানেল আইয়ের রিয়ালিটি শো খুদে গানরাজের এবারের আসর বসবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখান থেকে ২৫ অক্টোবর খুদে গানরাজের সেরা ছয় শিল্পীর মধ্য থেকে একজনকে সেরা নির্বাচন করা হবে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের সমাপ্তি ঘটবে।জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে খুদে গানরাজের গালা রাউন্ড শুরু হবে। থাকবে খুদে গানরাজের সেরা ১৬ শিল্পীর পরিবেশনা। এ ছাড়া দেশসেরা গুণী শিল্পীরাও খুদে গানরাজের চট্টগ্রামের গালা রাউন্ডে অংশ নেবেন।খুদে গানরাজ অনুষ্ঠানের পরিচারক ইজাজ খান স্বপন বলেন, ‘সাংস্কৃতিক ক্ষেত্রে বন্দরনগরী চট্টগ্রামের গৌরবোজ্জ্বল একটি অতীত রয়েছে। আমরা চিন্তা করেছি, সেখানে একটি আন্তর্জাতিকমানের অনুষ্ঠান করার। অবশেষে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজের আগ্রহে সেটা এবার সম্ভব হতে যাচ্ছে। খুবই ভালো লাগছে চট্টগ্রামে এ ধরনের একটি আয়োজন করতে পেরে।’