খুনসুটিগুলো দর্শককে আনন্দ দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক শিয়াল পণ্ডিত। নাটকটি লিখেছেন শাহীন জামান, পরিচালনা করেছেন আল হাজেন। এতে অভিনয় করছেন নাদিয়া। কথা হলো তাঁর সঙ্গে।আরটিভিতে ‘শিয়াল পণ্ডিত’ ধারাবাহিকটি শুরু হলো।নাটকের গল্প অনেকটা কমেডি ধাঁচের। এখানে আমি গ্রামের মেয়ে। আমাদের সামনের বাড়িতে থাকেন চঞ্চল চৌধুরী। তাঁর সঙ্গে আমার বিভিন্ন বিষয়ে খুনসুটি লেগেই থাকে। তবে এগুলো দর্শককে খুব আনন্দ দেবে।এটিএন বাংলায় কাল বৃহস্পতিবার আপনার অভিনীত ‘আবিষ্কার’ নাটকটিও দেখানো হবে।এই নাটকের শুটিং করেছিলাম সাত-আট মাস আগে। নাটকে আমি চা-বাগানের মালিকের মেয়ে। বাগানের ম্যানেজার তৌকীর আহমেদ। আমি একদিন বাগানে বেড়াতে যাই। নাটকে পুরাকীর্তির বিষয় নিয়ে মজার কিছু ঘটনা ঘটে। তাই তো নাটকটির নাম আবিষ্কার।শুটিংয়ে মজার কিছু ঘটেছে?নাটকটির শুটিং করেছিলাম চট্টগ্রামে। আমরা যেখানে থাকতাম, সেখান থেকে গাড়িতে শুটিংয়ের জায়গায় যেতে সময় লাগে দেড় ঘণ্টা। একদিন সবাই প্রস্তুতি নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা হই।প্রায় অর্ধেকেরও বেশি পথ যাওয়ার পর হঠাৎ মনে হলো, চিত্রগ্রাহকই আসেনি। তারপর সেখান থেকেই ফিরে যাই চিত্রগ্রাহককে আনার জন্য। নতুন কী কাজ করছেন?একটি ধারাবাহিকের কাজ করছি। অসীম সেনগুপ্তের পরিচালনায় নাটকটির নাম সাদমান ভাই। শিয়াল পণ্ডিত নাটকেরও কাজ হচ্ছে। এ ছাড়া মাহমুদ কলির পরিচালনায় আলোকিত আঙিনা নামের একটি নাটকের কাজ করছি। এই নাটকের গল্প পরিবার-পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে।আপনি তো একই ধরনের আরেকটি কাজ করেছেন?ওটা ছিল জনসচেতনতা তৈরির জন্য একটি কাজ। গল্পটা প্রাথমিক শিক্ষার ওপর। নাটকের নাম কেউ রবে না বাইরে। এখন বিটিভিতে দেখানো হচ্ছে নাটকটি। আমি এখানে একজন স্কুলশিক্ষকের ভূমিকায় অভিনয় করছি।ঈদের জন্য কী কাজ করছেন?কয়েকটি নাটকে কাজ করব। এরই মধ্যে নাটকগুলোর কাজ শুরু হয়েছে। নির্মাতাদের মধ্যে রয়েছেন ফজলুর রহমান, মীর সাব্বির, শ্যামল বিশ্বাস, রবিশঙ্কর মৈত্রী, শিবলী কাইয়ূম।