খুনিদের পরিবার জামায়াত-শিবির-যুবদলের সঙ্গে যুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের কেউই ছাত্রলীগের কর্মী নন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। এ হত্যাকাণ্ডের জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করে তিনি বলেন, ‘মানুষ হত্যা করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ওপর দোষ চাপানো তাদের (বিএনপি-জামায়াত) ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।’আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কথা বলেন।প্রেস ব্রিফিংয়ে আবুল কালাম আজাদ অভিযুক্ত খুনি মোহাম্মদ মাহফুজুর রহমান ওরফে নাহিদ, মো. রফিকুল ইসলাম ওরফে শাকিল, মীর মো. নূরে আলম ওরফে লিমন, মো. ইমদাদুল হক ও মো. ওবাইদুল কাদেরের পরিবারের সদস্যদের পরিচয় ও নানা তথ্য তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী অভিযুক্তদের পরিচয় হলো—মো. ওবায়দুল কাদের: তাঁর বাবা নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক। তাঁর বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের বড় নেতা ছিলেন। ওবায়দুল কাদের আগে শিবিরের কর্মী ছিলেন।মো. রফিকুল ইসলাম ওরফে শাকিল: তাঁর বাবার নাম আনছার আলী। তিনি কর অফিসের একজন অবসরপ্রাপ্ত পিয়ন। তাঁর বড় ভাই পটুয়াখালী পৌর যুবদলের আহ্বায়ক।মোহাম্মদ মাহফুজুর রহমান ওরফে নাহিদ: তিনি ভোলার একটি মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল পাস করেন। তাঁর নানা কুখ্যাত রাজাকার। তাঁর বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রশিবিরের নেতা। তিনি ছাত্রলীগের নেতা ফারুক হত্যা মামলার আসামি।মীর মো. নূরে আলম ওরফে লিমন: তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন, ছিনতাই, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।মো. ইমদাদুল হক: তাঁর বাড়ি যশোরে শার্শা উপজেলায়। ইমদাদুলের চাচা শাহজাহান আলী জামায়াতের কর্মী।সাইফুল ইসলাম : তাঁর বাড়ি নরসিংদীতে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের ছাত্র।আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বজিতের খুনিদের গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, শুধু বিশ্বজিতের নয়, হরতাল ও অবরোধে নিহত ও আহত সবার হতাহতের তদন্ত হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে। আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই। তারা যে-ই কেউ হোক, তাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে।