খুনের রাজনীতি বন্ধ না হলে সরকার উৎখাতের আন্দোলন করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, দেশব্যাপী সরকার যে খুনের রাজনীতি শুরু করেছে তা বন্ধ করা না হলে গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উত্খাত করা হবে।আজ শুক্রবার নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলায় সারা দেশে সন্ত্রাস, হত্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশবিরোধী চুক্তি, মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে স্থানীয় বিএনপি আয়োজিত পৃথক দুটি প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। জনাব মিনু বলেন, দিন যতই এগিয়ে যাচ্ছে ততই শেখ হাসিনার সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ১০ টাকা কেজি চাল, বিনা মূল্যে কৃষকদের সার সরবরাহ এবং প্রতিটি ঘরে চাকরি দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে তারা ক্ষমতায় এসেছে।সকালে ডোমার বাটার মোড়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মনছুরুল ইসলাম ওরফে দানু এবং বিকেলে ডিমলা বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রইসুল আলম। এ সময় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।