খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে থাকছে নাটক ডিভোর্স। লিখেছেন ও পরিচালনা করেছেন আশফাক নিপুণ। অভিনয় করেছেন তিশা। কথা হলো তাঁর সঙ্গে।‘ডিভোর্স’ নাটকের কথা বলুন।নতুন এক দম্পতির একটি রাতের গল্প। গল্পটি অনেকের কাছেই খুব পরিচিত বলে মনে হবে। কারণ, এ ধরনের ঘটনা আমাদের আশপাশে প্রায়ই ঘটছে। দুজন মানুষ দুটি আলাদা পরিবেশে বড় হয়। বিয়ের পর তারা একই ছাদের নিচে একসঙ্গে থাকে। একজন আরেকজনকে চিনতে, জানতে, বুঝতে একটু সময়ের প্রয়োজন। জিততে হবে—এমন মানসিকতা নয়, ছাড় দেওয়ার জন্য, মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর ছেড়ে যাওয়াই কোনো সমাধান নয়, সম্পর্কটাকে ধরে রাখাই গুরুত্বপূর্ণ।একটি রাতের গল্পের শুটিংয়ের জন্য কয় রাত লেগেছে?পুরো দুই রাত। পর পর দুই দিন সন্ধ্যা সাতটা থেকে শুরু করে ভোর পর্যন্ত শুটিং করেছি। এবার আপনি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। কেমন লেগেছে?এই অনুভূতির কথা বলে শেষ করা যাবে না। আমি শেষ উপস্থাপনা করেছিলাম আট-নয় বছর আগে, বিটিভির ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে। এবার উপস্থাপনার প্রস্তাব পেয়ে বেশ ভয়ে ভয়ে ছিলাম। একটা প্রশ্নই বারবার সামনে এসেছে—পারব তো? তবে সব মিলিয়ে আমার খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন সবাই এসে প্রশংসা করছিল, তখন মনে হলো এটা আমার আরেকটি পুরস্কার।চ্যানেল নাইনের ‘ব্যাচেলরস (দ্য ফ্যামিলি)’ নাটকে আপনি আমিরুল হক চৌধুরীর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন।নাটকে আমাকে প্রায়ই স্ত্রীর চরিত্রে অভিনয় করতে হয়। কিন্তু এবার এই ধারাবাহিকে আমিরুল হক চৌধুরীর স্ত্রীর চরিত্রে অভিনয় করে অন্য রকম মজা পাচ্ছি। এখানে আমার ছেলে ফারুক আহমেদ, এজাজুল ইসলাম, মারজুক রাসেল ও মিশু। বুঝতেই পারছেন। মজা করতে করতেই কাজটা হয়ে যাচ্ছে।