খুলনা, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে হরতাল আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে আজ রোববার হরতাল ডাকা হয়েছে। খুলনায় যুবদলের নেতা ও বিএনপির কর্মীকে হত্যার প্রতিবাদে নয় উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। চাঁপাইনবাবগঞ্জে গত বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে জামায়াত-শিবিরের তিনজন নিহত হওয়ার প্রতিবাদে সেখানে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে ১৮-দলীয় জোট। শুক্রবার পুলিশের গুলিতে দুজন নিহত হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে আজ আধা বেলা হরতাল ডেকেছে তারা। এদিকে জামালপুরে বিএনপির ডাকে এবং রাঙামাটিতে ছাত্রদলের ডাকে গতকাল শনিবার আধা বেলা হরতাল পালিত হয়েছে। হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।