প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলা স্টেডিয়ামে ৬ নভেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় খুলনা জেলা দল ৫ উইকেটের ব্যবধানে কুষ্টিয়া জেলা দলকে হারিয়ে ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।টসে জিতে কুষ্টিয়া জেলা দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে খুলনা জেলা দল ৪২ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার পান খুলনার অধিনায়ক সাদমান কবীর সৌমিক।শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি খুলনার অতিরিক্ত জেলা প্রশসাক খান মো. রেজাউল করিম।