খুলনা আ.লীগের এক নেতার আবার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত ‘খুনের পরিকল্পনায় খুলনা আ.লীগের চার নেতা!’ শীর্ষক প্রতিবেদনের ব্যাপারে আবার প্রতিবাদ জানিয়েছেন খুলনা চেম্বারের সভাপতি ও খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজি আমিনুল হক। তিনি দাবি করেন, ৭ অক্টোবর প্রথম আলোতে তাঁকে যুক্ত করে যে প্রতিবাদ ছাপানো হয়েছে, তা কে দিয়েছে সে সম্পর্কে তিনি আদৌ অবহিত নন।প্রতিবাদপত্রে আমিনুল হক বলেন, ‘খুলনা চেম্বার ও আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব দেওয়ার পর আমার সক্রিয় নেতৃত্বে দল আরও শক্তিশালী ও সুসংগঠিত হওয়ায় এবং সর্বোপরি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সর্বস্তরে প্রভূত উন্নয়ন ও অগ্রগতি সাধন করায় এবং সঠিকভাবে দেশ পরিচালনা করার কারণে আমার ও আমার দলের প্রতি ঈর্ষান্বিত ব্যক্তিরা আমার শক্রপক্ষ দ্বারা প্রভাবিত হয়ে আমার দলকে, আমাকে ও আমার পরিবারবর্গকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য সম্পূর্ণ মিথ্যাভাবে আমার ছবিসহ ওই প্রতিবেদন ছাপানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।’প্রতিবেদকের বক্তব্য: ৬ অক্টোবর খুলনা মহানগর আওয়ামী লীগের প্যাডে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসভাপতি কাজি আমিনুল হক, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের আহ্বায়ক সরদার আনিসুর রহমান (পপলু) স্বাক্ষরিত একটি প্রতিবাদপত্র পাঠানো হয়। এটি পরদিনই প্রতিবেদকের বক্তব্যসহ প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। কারও ব্যক্তিগত চরিত্র হননের জন্য এ প্রতিবেদন প্রকাশ করা হয়নি। যুবলীগের নেতা শহিদ ইকবাল (বিথার) হত্যার আসামিদের জবানবন্দি ও সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছিল।