খুলনা ও বরিশালে ৪৯ পৌরসভায় ভোট গ্রহণ শেষ, গণনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা ও বরিশাল বিভাগের ৪৯টি পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। বরিশালের দুটি পেৌরসভা ও ভোলার কয়েকটি কেন্দ্র ছাড়া আর কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি। এখন ভোট গণনা চলছে।নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, খুলনা বিভাগের ৩০টি পেৌরসভায় মেয়র পদে ১৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মেয়র পদে সর্বাধিক আটজন করে প্রতিদ্বন্দ্বিতা করেন ঝিনাইদহের কালীগঞ্জ ও সাতক্ষীরার কলারোয়ায়। নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৩৬৪ জন। সর্বাধিক ১৯ জন নারী প্রার্থী মেহেরপুর সদরে। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এক হাজার ১২৫ জন। এ পদে সর্বাধিক ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নড়াইল সদরে। খুলনা বিভাগের এই ৩০ পৌরসভায় ভোটারের সংখ্যা সাত লাখ ১৩ হাজার ৫২৮ জন।বরিশাল বিভাগের ১৯টি পৌরসভায় মেয়র পদে মোট প্রার্থী ৮৪ জন। মেয়র পদে সর্বাধিক সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন ঝালকাঠির নলছিটিতে। নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২০৫ জন। সর্বাধিক ১৭ জন নারীপ্রার্থী রয়েছেন ভোলা সদরে। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৪৭ জন। এ পদে সর্বাধিক ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোলার লালমোহন পেৌরসভায়।এই ১৯ পৌরসভায় মোট ভোটার দুই লাখ ৯২ হাজার ৮২৯ জন। কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনী অপরাধের তাত্ক্ষণিক বিচারের জন্য খুলনা বিভাগে ৩৪ এবং বরিশাল বিভাগে ১৯ জন নির্বাহী হাকিমকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিচারিক হাকিমেরাও নির্বাচনী দায়িত্ব পালন করবেন।