খুলনা ছাড়পত্রবিহীন ১৪৮টি ইটভাটা
ইটভাটার কারণে বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ ঘটে। জিগজ্যাগ পদ্ধতিতে ইট উৎপাদন করলে দূষণের মাত্রা বিপুল পরিমাণে কমে যাবে। পরিসংখ্যানে আরও জানানো হয়, খুলনা বিভাগে মোট ৭৭০টি ইটভাটা আছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তর হতে ছাড়পত্র নেওয়া ৬২২টি ও ছাড়পত্রবিহীন ১৪৮টি। এ ছাড়া ১২০ ফুট চিমনিবিশিষ্ট ভাটার সংখ্যা ৬৬৭টি এবং জিগজ্যাগ ভাটার সংখ্যা সাতটি। খুলনা বিভাগে পরিবেশের ক্ষতি করে এমন লাল শ্রেণীভুক্ত শিল্পপ্রতিষ্ঠান আছে ৭১টি।পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ১১ নভেম্বর খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত ‘পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির ইটভাটা প্রবর্তন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এসব তথ্য জানানো হয়।কর্মশালায় বিভাগীয় কমিশনার মো. মসিউর রহমান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, পরিবেশবান্ধব জিগজ্যাগ পদ্ধতির ইটভাটায় কম জ্বালানি ব্যবহার করে উন্নতমানের ইট প্রস্তুত করা সম্ভব। এর ফলে একদিকে যেমন অর্থের সাশ্রয় ঘটবে, অন্যদিকে পরিবেশ দূষণও কম হবে। এ ছাড়া নদীর পলিমাটি ব্যবহার করে ইট উৎপাদন করা যায় কি না তার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তিনি ইটভাটা মালিকদের আহ্বান জানান।ভারপ্রাপ্ত্রজেলা প্রশাসক সত্যেন্দ্রকুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র আজমল আহমেদ, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহপরিচালক আবদুস সোবাহান ও যশোর ইটভাটা মালিক সমিতির সভাপতি কাজী নাজীর আহমেদ মন্নু।্রস্বাগত বক্তৃতা দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক তরুণকান্তি শিকদার।