খুলনা জিলা স্কুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শিক্ষা বোর্ডের নন্দিত স্কুলগুলোর মধ্যে অন্যতম খুলনা জিলা স্কুল। প্রতিবছর এ স্কুল পিএসসি, জেএসসি ও এসএসসিতে ঈর্ষণীয় ফল করে। ১৮৮৫ সালে স্কুলটি স্থাপিত হয়। অবস্থান খুলনা শহরের প্রাণকেন্দ্রে। ছাত্র-শিক্ষক সম্পর্ক অভিভাবকতুল্য ও বন্ধুবৎসল। এখানে পাঠাগার, খেলার মাঠ ও গবেষণাগার রয়েছে। শ্রেণীকক্ষের সংখ্যা ৪০। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। জাতীয় দিবসগুলোয় খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্কাউটিং করা হয়। নিয়মিত পাঠদানের পাশাপাশি স্কুলটিতে প্রতি শনিবার বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।