খুলনা জেলা দল বিভাগীয় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১৭ এপ্রিল সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খুলনা জেলা দল বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে।টসে জিতে কুষ্টিয়া জেলা দল প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৭১ রান করে। দলের ফয়সাল ৪৫ ও রাজিব শাহরিয়ার ৩০ রান করে। জবাবে খুলনা জেলা দল ৪১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে জয় নিশ্চিত করে।খেলায় খুলনার কামরান ফরহাদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। আম্পায়ার ছিলেন শ্যাম্পু ও মুকুল। স্কোরার ছিলেন হিরণ।প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুস সামাদ পুরস্কার বিতরণ করেন। এ সময় এডিসি (সার্বিক) মুকেশচন্দ্র বিশ্বাস, সাজেক্রিস সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সহসভাপতি জামান খান, সদস্য কবীর উদ্দীন আহমেদ, এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় সাতক্ষীরার চলতি প্রথম বিভাগ ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন গণমুখী সংঘ এবং রানার্সআপ ইউনাইটেড ক্লাবকে ট্রফি প্রদান করা হয়।