প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত খেলোয়াড়দের অনুশীলন ২০ অক্টোবর খুলনা স্টেডিয়ামে শুরু হয়েছে।অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড়েরা হলো মেহেদী হাসান, সাদমান কবীর, তাজিনুজ্জামান, মো. কামরান ফরহাদ, শেখ মো. রিয়াজুল কবীর, রিফাত হায়াত খান, মো. মামুন, ইমাম হোসেন, তানভীর আহমেদ, এস এম ঈসা আবেদীন, মো. মারুফুল কবীর, মো. আশরাফুল আলম, রাহুল ইসলাম, এস এম মুসফিকুর রহমান, শেখ সুমন আলী, শেখ মাহাবুবুর রহমান, মো. আরিফুল রহমান ও মো. হুমায়ুন কবীর। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এ কে এম অহিদুল ইসলাম এবং সহকারী কোচ রয়েছেন মো. আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন দলের ম্যানেজার মো. একরামুল কবীর ও ক্রিকেট সিলেকশন কমিটির সম্পাদক এস এম আসাদুজ্জামান।