লাক্স-চ্যানেল আই সুপারস্টার খুলনার অডিশন পর্ব ২৯ সেপ্টেম্বর নগরের খুলনা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। মোট ৪৮০ জন প্রতিযোগীর মধ্যে খুলনা থেকে ইয়েস কার্ড পেয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন ১০ জন। খুলনার অডিশন পর্বে খুলনা, যশোর, বরিশাল, মেহেরপুর, রাজবাড়ী, ঝিনাইদহ, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ভোলা, চুয়াডাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, কুষ্টিয়া, মাদারীপুর, মাগুরা, নড়াইল, পটুয়াখালী, সাতক্ষীরা ও শরীয়তপুরের প্রতিযোগীরা অংশ নেন। ইউনিলিভারের ব্র্যান্ড প্রোডাক্ট ‘লাক্স’ বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’-এর সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করেছে।যে রূপের জাদুতে মাতিয়ে তুলবে পুরো দেশ, সেই সুপারস্টারের খোঁজে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য খুলনা থেকে ইয়েস কার্ডপ্রাপ্তরা হলেন ফারজানা আক্তার (খুলনা), ফারজানা ইসলাম (পিরোজপুর), শারমিন জাহান (বাগেরহাট), মুশফিকা ইফফাত (খুলনা), তানিয়া সুলতানা (বরিশাল), রক্তিমা মল্লিক (খুলনা), টুম্পা (খুলনা), মৌসুমী হামিদ (খুলনা), সায়মা হাসান বিনতী (বরিশাল) ও সানজিদা আফরোজ (বরিশাল)।খুলনা বিভাগের অডিশনে বিচারক হিসেবে ছিলেন শিহাব শাহিন, পান্থ শাহরিয়ার, ফারহানা মিঠু, শারমিন শিলা, শিরিন বকুল ও আহসান হাবিব।উল্লেখ্য, খুলনার আগে ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী ও ঢাকায় অডিশন সম্পন্ন হয়েছে। ১ অক্টোবর চট্টগ্রামে অডিশন অনুষ্ঠিত হয়।