খুলনা প্রথম বিভাগ দাবা লীগে ‘রাজু স্মৃতি সংসদ’ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ দাবা লীগ ২০০৯-১০ এর ফাইনাল খেলা ২ আগস্ট খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলায় সর্বোচ্চ ১১ পয়েন্ট পেয়ে ‘রাজু স্মৃতি সংসদ’ চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়েরা হলেন মো. জয়নুল আবেদীন, বদর উদ্দিন খান, আছাদুল আলম ও কুতুবউদ্দিন। খেলায় সাড়ে ১০ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছে ‘বাংলা কাপ’। তৃতীয় স্থান লাভ করেছে রহমত ‘স্পোর্টিং ক্লাব’ (সাড়ে ৭ পয়েন্ট), চতুর্থ ‘বিএফএফ একাদশ’ (৬ পয়েন্ট) এবং পঞ্চম হয়েছে খুলনা আবাহনী ক্রীড়াচক্র (৫ পয়েন্ট)।খেলা পরিচালনা করেন সরদার রহিম উদ্দিন, রুহুল আমিন সিদ্দিকী, এনামুল হক, মনি মোল্লা ও আসাদ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, দাবা লীগ কমিটির সম্পাদক মো. মজিবর রহমান প্রমুখ। ২৩ জুলাই থেকে খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ দাবা লীগের খেলা শুরু হয়। প্রাথমিক রাউন্ডে সুইচ লীগ পদ্ধতির খেলায় ১৭টি দল অংশ নেয়। শেষে সেরা পাঁচটি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় রাউন্ড রবীন লীগ পদ্ধতি বা চূড়ান্ত পর্বের খেলা।