খুলনা বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিষয়ক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানবিষয়ক পত্রিকা বায়োটেক ম্যাগাজিন ও বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের যৌথ উদ্যোগে ৩০ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া পরিবর্তনবিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘আবহাওয়া পরিবর্তনকে জানা ও প্রাকৃতিক ঝুঁকিকে মোকাবিলা করতে যুব সমাজের যোগদান’ শিরোনামের এ সেমিনার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে মডারেটর ছিলেন সামির শিহাব। এতে বক্তব্য দেন কাজী তানভীর আহম্মেদ ও বায়োটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক এনায়েতুল বাবর।