খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে পদ থেকে অব্যাহতির নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) পূর্ণেন্দু গাইনকে তাঁর পদ থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে রাষ্ট্রপতির দপ্তর থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়েছে, গণিত ডিসিপ্লিনের শিক্ষক নিয়োগে উপ-উপাচার্য পূর্ণেন্দু গাইনের স্ত্রী প্রার্থী ছিলেন। আর তিনি ছিলেন ওই শিক্ষক নিয়োগ বোর্ডের সভাপতি। তিনি ওই ডিসিপ্লিনে স্ত্রীকে শিক্ষক হিসেবে নিয়োগের চেষ্টা করায় স্বজনপ্রীতির দায়ে তাঁকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অনিয়ম, অযোগ্যতা ও স্বজনপ্রীতিরও অভিযোগ রয়েছে।খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গাজী আবদুল্লাহেল বাকী চিঠিপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।